Bonik AI Bot কী কী করে
প্রশ্ন মেলানো থেকে হিসাব পর্যন্ত, যা যা লাগে সব এক জায়গায়।
প্রশ্ন মিলিয়ে উত্তর
কাস্টমার যেভাবেই লিখুক, বাংলায়, ইংরেজি অক্ষরে বাংলায় বা ইংরেজিতে, বট আপনার লেখা প্রশ্নের সাথে মিলিয়ে নেয়।
একটা উত্তরের জন্য একাধিক ভাবে প্রশ্ন লিখে রাখা যায়, যাতে মিল আরও ভালো হয়।
চাইলে নির্দিষ্ট শব্দ ধরেও উত্তর ঠিক করে দেওয়া যায়, যেমন মেসেজে "ঠিকানা" থাকলেই ঠিকানার উত্তর।
আপনার লেখা, হুবহু
বট উত্তর বদলায় না, নিজে থেকে কিছু যোগ করে না। আপনি যা লিখেছেন, কাস্টমার ঠিক সেটাই পায়।
একই উত্তর একই কাস্টমারকে পরপর বারবার পাঠায় না।
উত্তর-নেই তালিকা
যে প্রশ্নের উত্তর আপনার লেখা নেই, সেটা তালিকায় জমা হয়, কয়বার জিজ্ঞেস করা হয়েছে সেটা সহ।
তালিকা থেকে এক চাপে উত্তর লিখে দিলে পরের বার থেকে বট নিজেই উত্তর দেবে।
কাস্টমারের ফোন নম্বর তালিকায় ঢেকে দেখানো হয়।
আপনার হাতে নিয়ন্ত্রণ
এক চাপে বট চালু বা বন্ধ করা যায়।
আপনি নিজে ইনবক্সে উত্তর দিলে বট ওই চ্যাটে কিছুক্ষণ চুপ থাকে। কতক্ষণ, সেটা আপনি ঠিক করবেন।
প্রথম মেসেজের স্বাগত লাইন আর "উত্তর জানা নেই" লাইন আপনি নিজে লিখে দেবেন।
সহজে শুরু
CSV ফাইল থেকে একসাথে 2,000 পর্যন্ত প্রশ্ন-উত্তর তোলা যায়।
প্রশ্ন-উত্তরের কোনো সীমা নেই, যত খুশি লিখুন।
পরিষ্কার হিসাব
প্রতিদিন কত বট রিপ্লাই গেল, কত মিলল, কত মিলল না, সব দেখা যায়।
বট রিপ্লাই 80% শেষ হলে আর পুরো শেষ হলে ইমেইলে জানানো হয়।
বট যা করে না
নিজে থেকে নতুন উত্তর বানায় না। আপনি যা লিখে রাখবেন, শুধু সেটাই পাঠায়
অর্ডার নেয় না, দামাদামি করে না
ছবি বা ভয়েস মেসেজ বোঝে না
এগুলোও চাইলে আমাদের Bonik AI অ্যাপের AI Sales Agent দেখুন: bonikai.app